• সমগ্র বাংলা

নওগাঁয় শুরু হয়েছে নতুন কঁুড়ি স্পোর্টস প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁতেও শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতা।

বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুড়ি (সিজন-২) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন বিকেলে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁ জেলা স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নওগাঁ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীন, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নূরে আলম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান তুষার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা ও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অনেকদিন পর জেলা স্টেডিয়ামে খেলা দেখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা ভীড় করেন। উদ্বোধনী খেলায় হাঁসাইগাড়ি ইউনিয়ন দল ৩-০ গোলে তিলকপুর ইউনিয়ন দলকে হারিয়ে বিজয়ী হয়। একই ভাবে জেলার অন্যান্য উপজেলাতেও উপজেলা প্রশাসনের পক্ষ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  

জেলা স্টেডিয়ামে বড় পর্দার মাধ্যমে নওগাঁবাসীরা উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে বলেন শুধুমাত্র পড়ালেখা করলেই চলবে না। নিজেকে একজন পরিপূর্ণ মেধাবী হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলারও চর্চা করতে হবে। এই দেশ তোমাদের। তাই এই দেশকে নতুন করে তোমাদের মতো করে গড়ার কাজ করতে হবে। আর এই জন্য সরকার তোমাদেরকে সার্বিক সহযোগিতা করবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গরুদ...

image

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

৩

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মা...

  • company_logo