• সমগ্র বাংলা

গাজীপুরে ঝুট গুদামে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুরের সারাবো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
‎
‎গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে কোনবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

মন্তব্য (০)





  • company_logo