• সমগ্র বাংলা

ধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন কথিত চোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া খেয়ে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। এরপর দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাঁকে গাছ থেকে নামাতে পারছিল না ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছের ওপর থাকার পর শেষ পর্যন্ত পরিচিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিজেই নিচে নেমে আসেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গাছ থেকে নামানো সম্ভব হয়।

স্থানীয় লোকজন দের সাথে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ওই যুবক এলাকায় চুরির চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে দেখতে পেয়ে ধাওয়া করেন। পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি একটি ডাবগাছে উঠে পড়েন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হননি তিনি।

রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন কৌশলে তাঁকে নামানোর চেষ্টা করেন। বুঝিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাঁকে নামানো যায়নি। এমনকি একপর্যায়ে জামালপুর পৌরসভার সব সড়কবাতি নিভিয়ে দেওয়া হয়। তাতেও কাজ হয়নি। পরে স্থানীয় পরিচিত ব্যক্তিরা ঘটনাস্থলে গেলে তাঁদের দেখে নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন- 'এক যুবক চুরি করতে এসে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাঁকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাঁকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।'

মন্তব্য (০)





image

নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...

image

বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফ...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...

image

ছুটির দিনেও রাস্তার কাজের মান যাচাইয়ে মাঠে পৌর প্রশাসন

৩

পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নক...

image

বগুড়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প...

image

সফরকালে হঠাৎ অসুস্থ মন্ত্রী আরিফুল, হাসপাতালে ভর্তি

৫

নিউজ ডেস্ক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও ...

  • company_logo