ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১শ' গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি চৌকস দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় জামাল হোসেনের (৫০) ধানক্ষেতের ভেতর থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ফেলে যাওয়া একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযান চলাকালে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা অস্ত্রটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। #
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...
পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নক...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প...
নিউজ ডেস্ক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও ...

মন্তব্য (০)