• খেলাধুলা

ফুটবলের পাশাপাশি ক্রিকেট,কাবাডি সহ অন্যান্য খেলাধুলাকেও সমান গুরুত্ব দেয়া হবে: ত্রাণমন্ত্রী দুলু

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। লালমনিরহাটে সব ধরনের খেলাকে অগ্রাধিকার দিয়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে নতুন নতুন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ত্রাণমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আর এই খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে সামাজিক অপরাধমুক্ত রাখা সম্ভব হবে। এজন তিনি  সব ধরনের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বারোপ করেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শেষে দেলোয়ারের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের তৃণমূল থেকে প্রতিভা সম্পন্ন খেলোয়াড় তৈরী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। আজকের যুবসমাজকে খেলামূখী করতে পারলে সমাজের সকল অসামাজিক কর্মকান্ড কমে আসবে।  

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo