• খেলাধুলা

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ২৩ গোল হজম! বাংলাদেশের হকির প্রস্তুতি, কৌশল ও লড়াইয়ের মানসিকতা নিয়ে তাই প্রশ্ন উঠছেই। জলন্ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। 

গত মাসে জাপানে এশিয়ান গেমসেও ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল তারা। 

প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও দু’টি গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে তিন এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। 

সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেল দলের পারফরম্যান্সে হতাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।’ তার অভিযোগ, পরিস্থিতি বদলাতে ফেডারেশনের উদ্যোগ চোখে পড়ছে না। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার ছ’টি দেশ খেলছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় সুযোগ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে সপ্তম হওয়া দলটির লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। সেই লক্ষ্যে ব্যর্থ জার্মান কোচ গেরহার্ড পিটারের উপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা রেখেছে ফেডারেশন। 

মন্তব্য (০)





image

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণজয়

১

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন...

image

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

২

স্পোর্টস ডেস্ক :  ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্য...

image

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

৩

স্পোর্টস ডেস্ক :  ২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে ন...

image

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

৪

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

৫

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে...

  • company_logo