• খেলাধুলা

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  ২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে না পারলেও নিজের স্বপ্ন নিয়ে দারুণ আত্মবিশ্বাসী বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠান শেষে সামাজিকমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ১৯ বছর বয়সি উইঙ্গার। এবারের ভোটাভুটিতে হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের পেছনে থেকে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। 

পুরস্কার হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও জয়ীদের অভিনন্দন জানিয়ে নিজের সময়ের অপেক্ষায় থাকার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন ইয়ামাল। 

ইনস্টাগ্রামে এক বার্তায় এই স্প্যানিয়ার্ড লিখেছেন, ‘এটা আসবেই। ভালো জিনিসের জন্য একটু সময় লাগে, আর আমি নিজের গড়া পথটার ওপর বিশ্বাস রাখি। কোনো তাড়াহুড়ো নেই। আমি আশা ও আত্মবিশ্বাসে ভরপুর যে একদিন আমার সময়ও আসবে। জয়ীদের অভিনন্দন। এখন আমার সম্পূর্ণ মনোযোগ কেবল একটি কাজেই—বার্সেলোনাকে আবারও জেতানো।’ 

লন্ডনের ওই অনুষ্ঠান থেকে অবশ্য খালি হাতে ফিরতে হয়নি তরুণ ইয়ামালকে। ২০২৪ এবং ২০২৫ সালের পর টানা তৃতীয়বারের মতো ‘মেন্স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ (বর্ষসেরা তরুণ প্রতিভা) পুরস্কার জিতে নিয়েছেন এই স্প্যানিশ উইঙ্গার। 

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালেও ব্যালন ডি’অরের ফাইনালে ছিলেন ইয়ামাল; সেবার উসমান দেম্বেলের ঠিক পরেই দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। বয়স মাত্র ১৯ বছর হলেও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে যে তিনি নিয়মিত নিজের জাত চেনাচ্ছেন, তা তার এই টানা দুই বছর পোডিয়ামে অবস্থান করা থেকেই স্পষ্ট। ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি এখন তার একমাত্র লক্ষ্য বার্সেলোনার জার্সিতে নতুন সাফল্যের স্বাদ পাওয়া। 

 

মন্তব্য (০)





image

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণজয়

১

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন...

image

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

২

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে ...

image

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

৩

স্পোর্টস ডেস্ক :  ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্য...

image

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

৪

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

৫

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে...

  • company_logo