• খেলাধুলা

‎চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগের (সিএফএল) চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে। ২২ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে ফাইনালের লড়াইয়ে উঠলো বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব, এনএইচটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস।
‎
‎২৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে আম্বিয়া স্পোর্টসের কাছে ৮ উইকেটে হারে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব। তবে এরপরও টেবিল টপার হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাকলিয়া।
‎
‎এই ম্যাচের সেরা খেলোয়াড় আম্বিয়া স্পোর্টসের এসএম তওসিফের হাতে পুরষ্কার তুলে দেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু।
‎
‎বাকলিয়ার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৯ বলে সমান ৫ টি করে ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন তওসিফ।
‎
‎২৮ অক্টোবর দুই সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে বাকলিয়া ও এনএইচটি এবং রায়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস। দুই বিজয়ী দল ৩০ অক্টোবর ফাইনালে লড়বে শিরোপা জয়ের মিশনে।
‎
‎উল্লেখ্য, চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের আমেজ ফিরিয়ে আনতে আয়োজন হচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (সিএফএল) ২০২৬’। স্পোর্টিফাই ইভেন্টস-এর সার্বিক আয়োজনে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে।

মন্তব্য (০)





image

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

১

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

২

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে...

image

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর...

৩

স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন বি...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

৪

‎স্পোর্টস ডেস্ক:   আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্র...

image

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

৫

‎স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ...

  • company_logo