ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা ব্যাট হাতে ভালো কাটেনি বাংলাদেশের। দিনের প্রথম সেশনে বাকি ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পেরেছে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে একটি উইকেট হারালেও ৮৯ রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই চা বিরতিতে যান দুই দলের ক্রিকেটাররা। বিরতির পরপরই শুরু হয় বৃষ্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ৮৯ রান জমা হয়েছে। জন ক্যাম্পবেল ৫৩ ও তেজনারায়ণ চন্দরপল ২১ রান নিয়ে উইকেটে টিকে আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৮৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
২৯ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। পঞ্চম ওভারে হাসান মাহমুদের ফিফথ স্টাম্পে করা বলে শট খেলতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলি অনিকের হাতে ক্যাচ তুলে দেন ব্রেন্ডন কিং। ১৫ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চন্দরপলকে সঙ্গে নিয়ে ৬০ রান যোগ করেছেন ক্যাম্পবেল।
এর আগে সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং ধস নামে স্বাগতিকদের ইনিংসে। মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ১০ রানের মধ্যে পতন ঘটে ৪ উইকেটের।
বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১০৫ রান করেন সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় শতক। তাওহীদ হৃদয় ৪২ রান করেন। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া লিটন দাস অপরাজিত থাকেন ৩৪ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। বাংলাদেশের ইনিংসে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ফাইফারের কৃতিত্ব অর্জন করেন তিনি। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ দুটি করে উইকেট নেন।
স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ...
স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ...
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন...
স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে ...
স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্য...

মন্তব্য (০)