ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ছেলেদের সাফল্যের পর এবার একক নৈপুণ্যে স্বর্ণ জিতলেন বর্ণা আক্তার। কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন তিনি।
তার সোনালি তিরে আবারও আন্তর্জাতিক আঙিনায় উজ্জ্বল হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা।
বৃহষ্পতিবার ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার বর্ণা আক্তার। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করেন তিনি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফাইনালের নির্ধারক পঞ্চম এন্ডে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বাংলাদেশের এই আর্চার।
স্পোর্টস ডেস্ক : ছেলেদের সাফল্যের পর এবার একক নৈপুণ্যে স্বর্ণ জিতলেন বর...
স্পোর্টস ডেস্ক : নারী ক্রিকেটারদের মধ্যে এই সময়ের অন্যতম সের...
স্পোর্টস ডেস্ক: আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের রদবদল ...
স্পোর্টস ডেস্ক: নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) প্রত্যাশা অনুযায়ী শুরু করত...
স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা ব্যাট হাতে ভালো কাটেনি বা...

মন্তব্য (০)