ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরঞ্চলের প্রায় ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে চিকিৎসা সেবাও ওষুধ।
বুধবার(২৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জুমারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আহসান হাবীব রিটু সার্বিক সহযোগিতায় এর উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল মোল্লা রানা।চরঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেনা নিশ্চিত করতে অর্থোপেডিকস,মেডিসিন,চক্ষু বিষয়ের সমস্যা গুলো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।এসময় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা আনোয়ার হোসেন রানা, সিরাজুল ইসলাম, আমন্ত্রিত অতিথি আবু তাহের,বুলবুল,আলমগীর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস জয়, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক রউফ,জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,জেলা রক্ত বিষয়ক সম্পাদক খালিদ হাসান,উপজেলা সভাপতি শাহাবুদ্দিন, কাজল দেব, নিরব মোল্লা,রনি সহ আরো অনেকেই।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল এবং কুলাঘাট ইউনি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (...
গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআ...
নিউজ ডেস্কঃ নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে ...

মন্তব্য (০)