ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বেতন ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করেন। তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে সে বিষয়টি বলতে পারেননি তিনি।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল এবং কুলাঘাট ইউনি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (...
গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআ...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় ‘রক্ত দিন জীব...

মন্তব্য (০)