ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ১১-দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের ফল হাসিমুখে মেনে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী। অন্যদিকে ভোটগ্রহণের সময় যত গড়াবে, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কি না, তা তত বেশি স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন জামায়াত প্রার্থী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মির্জা ফয়সল আমীন। একই সময়ে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন দেলাওয়ার হোসেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ফলাফল যা-ই হোক, তা হাসিমুখে মেনে নেবেন বলে জানান বিএনপির এই প্রার্থী।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাল এবং কুলাঘাট ইউনি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (...
গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআ...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় ‘রক্ত দিন জীব...

মন্তব্য (০)