ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকিদের নাম জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান তারা। পরে সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় মিছিলটি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...

মন্তব্য (০)