ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদেনের টাকা রাখার অভিযোগে এলাকাবাসী কর্তৃক এক উপসহকারী প্রকৌশলীকে আটকের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(২২অক্টোবর) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে এঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে, তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দ্বায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম। বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাসী কাগজপত্র দেখতে চাইলে মুহুর্তে সে স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী আকরাম। এসময় পেছন পেছন ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই পৌকৌশলী। এতে সৃষ্টি হয় বাকবিতণ্ডা।
পরে পুলিশ প্রশাসনে খবর দেওয়া হলে পুলিশ এসে ব্যাগ তল্লাশি করে নগদ একলাখ এবং তার পকেট থেকে আরো পঞ্চাশ হাজার, মোট দেড়লাখ টাকা সহ হেফাজতে নেওয়া হয় তাকে। এর আগে টাকার পরিমান এবং নগদ এতগুলো টাকা সাথে রাখার কারন সম্পর্কে অসংলগ্ন কথা বলতে শোনা যায় তাকে।
তবে, টাকাগুলো তার একান্ত নিজস্ব এবং ব্যাক্তিগত কাজে ব্যাবহারের উদ্দেশ্য সাথে রেখেছিলেন উল্লেখ করে, নিজেকে নির্দোশ দাবি করেছেন অভিযুক্ত প্রকৌশলী নূরই আকরাম।
এদিকে দ্বায়িত্ব পালন কালে সাথে এতগুলো নগদ টাকা পরিবহনের সুযোগ নেই জানিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

মন্তব্য (০)