প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার-গয়েশপুর সড়কের টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জালালপুর গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম মাহমুদ (৪০), শালাইপুর গ্রামের নয়ন মিয়া (২৫) ও মো. সিয়াম (২০)। সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে এবং নয়ন মিয়া আব্দুল মতিন মৃধার ছেলে। সিয়ামের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জালালপুর থেকে গয়েশপুরগামী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় আহত অপর দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...
বেনাপোল প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে প...
গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারালেন গাজীপুরের কালীগঞ্জের দুই ব্যক্...
লালমনিরহাট প্রতিনিধি : রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত...
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও বগুড়াকে আলা...

মন্তব্য (০)