ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
বিক্রির ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে সকাল ১১টার দিকে ‘মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সারের বিষয়ে অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
অভিযানে ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ সময় কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় সার মজুত নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় কৃষকেরা বিষয়টি প্রশাসনকে জানান। কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সার মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে কৃষকেরা সারগুলো আটকে রেখে প্রশাসনকে খবর দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ বলেন, জব্দ করা ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রির মোট ১ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদুর রহমান সাঈদ, চাটমোহর থানা পুলিশ ও হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, মহাসিন আলমের কীটনাশকের ব্যবসা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায়।
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্ট...
দিনাজপুর প্রতিনিধি : মুমুর্ষ রোগী পরিবহনে চিকিৎসা সেবায় দিনা...
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান...
পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরি...

মন্তব্য (০)