ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর গর্ভপাতের ঘটনায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির মায়ের দাবি, প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা শিশুটিকে ধর্ষণ করেন। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া শিশুটির গর্ভপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মায়ের লিখিত অভিযোগে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে শিশুটির গর্ভপাত হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে এক সন্ধ্যায় আহাদ (২১) শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে তাঁদের পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে অন্য তিন অভিযুক্তও বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আহাদকে জানালে তিনি গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ এনে দেন বলে অভিযোগ করেছেন শিশুটির মা। ওই ওষুধ সেবনের পর গর্ভপাত হয় বলে তাঁর দাবি।
শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। তার মা ও বড় বোন স্থানীয় একটি কারখানায় কাজ করেন। শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল শেখের ছেলে আহাদ, মৃত ইসলামের ছেলে শামীম (৪২) এবং মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)। মামলায় মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও বগুড়াকে আলা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্ট...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুত করা ১১৪ বস্ত...
দিনাজপুর প্রতিনিধি : মুমুর্ষ রোগী পরিবহনে চিকিৎসা সেবায় দিনা...
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান...

মন্তব্য (০)