• সমগ্র বাংলা

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবক গ্রেপ্তার ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি মিডিয়া মো. গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
‎
‎গাজিউর রহমান বলেন, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান (ডিবি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় আনা হচ্ছে।
‎
‎এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তিনি।
‎
‎প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত বাস নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে রুয়েটের বাসের ছবি যুক্ত করা হয়েছিল। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়।

মন্তব্য (০)





image

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

১

 রাঙামাটি প্রতিনিধি:  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে...

image

টেকনাফে বসতঘরে ঢুকে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ সহ দু'জন আহত

২

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও  হ...

image

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ...

image

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও গর্বের সন্তান ...

৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুক...

image

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  সার ডিলার নিয়োগ ঘিরে দেশের বিভি...

  • company_logo