• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ডাম্পার ট্রাকে ৫১০ লিটার চোলাই মদ, পালাল চালক-সহযোগী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ডাম্পার ট্রাক থেকে ৫১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যান চালক শওকত (২৫) ও তাঁর সহযোগী।

বুধবার (২১ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম ধর্মপুরের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ধাওয়া দিলে চালক ও তাঁর সহযোগী ডাম্পার ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকের পেছনে রাখা ১১টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, স্থানীয় লোকজনের ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৫১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় চালককে শনাক্ত করা হয়েছে। তাঁর সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মন্তব্য (০)





image

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

১

নিউজ ডেস্ক : রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাম...

image

জামালপুরে বিজিবির পৃথক অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার, আটক-১

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে সীমান্তে পৃথক অভিয...

image

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ, নি...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় প্রকাশিত সার ডিলার ন...

image

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢে...

image

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জনগণের সেবায় কাজ করতে হব...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

  • company_logo