ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধ খাইয়ে পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর একজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহাদ (২২), নজরুল (৪৫) ও শামীম (৪২)। তবে পলাতক অভিযুক্তের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়ে। পরিবারের অভিযোগ, একই গ্রামের চার ব্যক্তি পর্যায়ক্রমে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে অভিযুক্তদের একজন বিষয়টি বুঝতে পেরে ওষুধ খাইয়ে তার পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) রাতে শিশুটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আহাদ, নজরুল ও শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অভিযুক্ত পালিয়ে যান।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ক...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : সার ডিলার নিয়োগ ঘিরে দেশের বিভি...

মন্তব্য (০)