ছবিঃ সংগৃহীত
সিলেট প্রতিনিধিঃ সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য টমেটো আটক করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) রাতে লাক্কাতুরা গলিরমুখ থেকে ট্রাকসহ পণ্য আটক করা হয়।
জানা যায়,এয়ারপোর্ট থানার এসআই (নিঃ)মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে কোম্পানীগঞ্জ হতে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি রাস্তার ওপর রেখে অজ্ঞাতনামা চালক, হেলপারসহ অজ্ঞাতনামা আরও ০১ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ৩,১৯০ কেজি ভারতীয় টমেটো, যার আনুমানিক মূল্য ৩,১৯,০০০ টাকা,এবং একটি হলুদ রংয়ের টাটা হাইড্রোলিক ট্রাক।যার রেজি নং- রাজবাড়ী-ট-১১-০২৩২ জব্দ করা হয়।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি সহিদুর রহমান।
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্ব...
রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্...
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রা...
ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর...

মন্তব্য (০)