• সমগ্র বাংলা

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সাথে জড়িত নয়: আইনমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সাথে জড়িত নয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকূপায় উপজেলা দোকান মালিক সমিতি এবং অটো-ইজিবাইক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শৈলকূপা উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে বক্তব্য দেন মেহেদী হাসান সবুজ, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও জাকির হোসেন মোল্লাসহ অন্যরা।

 

সভায় স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মন্তব্য (০)





image

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিএমপির নিরাপত্তা ব্রি...

১

চট্টগ্রাম প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্ব...

image

দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা, প্রধানমন্ত্রীকে বরণে প্রস...

২

রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্...

image

পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

৩

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রা...

image

ইশরাকের সেই অস্ত্রকাণ্ডের জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদ...

৪

ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদক...

image

সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর...

  • company_logo