• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসব বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানার পরপরই সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রে খবর দেওয়া হলে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, এ ঘটনার পর রোববার রাত থেকেই লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, “বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

মন্তব্য (০)





image

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিএমপির নিরাপত্তা ব্রি...

১

চট্টগ্রাম প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্ব...

image

দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা, প্রধানমন্ত্রীকে বরণে প্রস...

২

রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্...

image

পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

৩

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রা...

image

ইশরাকের সেই অস্ত্রকাণ্ডের জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদ...

৪

ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদক...

image

সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর...

  • company_logo