ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা মোহাম্মদ ইসলাম কারিগর, এবং জাহিদুল ইসলাম (২১), পিতা আবু সালাম। তাঁদের উভয়ের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর ও বালিয়াডাঙ্গা এলাকায়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানকোড়া এলাকায় মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট ও মাটি উত্তোলনের অভিযোগে দুইজনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্ব...
রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্...
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রা...
ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর...

মন্তব্য (০)