ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ অনলাইন বেটিং এবং ইংল্যান্ড সফরে ড্রেসিংরুমের তথ্য ফাঁস করার অভিযোগে মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তদন্তের নিষ্পত্তি না হলেও, রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মাঠে ফেরার অনুমতি পেয়েই প্রথম শ্রেণির প্রেসিডেন্টস ট্রফির সপ্তম ও শেষ রাউন্ডে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডকে (এসএনজিপিএল) নেতৃত্ব দেবেন ৩৪ বছর বয়সী রিজওয়ান। পাকিস্তানের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএল কর্তৃপক্ষ।
তারা জানায়, মাঠে ফেরার জন্য পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন রিজওয়ান। প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলবেন তিনি। সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তিনি।
গত মাসে ইংল্যান্ড সফরের মাঝে পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়েন রিজওয়ান। দেশে ফিরে এসএনজিপিএলে যোগ দেন তিনি। দলের সঙ্গে অনুশীলন করেন এবং টিম মিটিংয়েও উপস্থিত ছিলেন।
রবর্তীতে রিজওয়ানকে না খেলানোর কথা এসএনজিপিএলকে জানায় পিসিবি। কারণ হিসেবে পিসিবি জানায়, রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চলমান। এরপর দল ছাড়েন রিজওয়ান।
অবশেষে পিসিবির অনুমতিতেই মাঠে ফিরছেন রিজওয়ান। তার যোগদানে উজ্জীবিত হবে এসএনজিপিএল। শেষ রাউন্ড জয় দিয়ে শেষ করতে চাইবে তারা। আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে এসএনজিপিএল। ৬ ম্যাচ খেলে ৫টি ড্র ও ১টি হারে ৫৩ পয়েন্ট আছে তাদের।
আগামী ১৯ অক্টোবর শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডির শোয়েব আকতার স্টেডিয়ামে টেবিলের তৃতীয় স্থানে থাকা খান রিসার্চ ল্যাবরেটরিসের মুখোমুখি হবে রিজওয়ানের এসএনজিপিএল।
স্পোর্টস ডেস্কঃ কোনো পূর্বঘোষিত আনুষ্ঠানিক সফর ছাড়াই হঠ...
স্পোর্টস ডেস্কঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকা প...
স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জি...
স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরুতে জিম্বাবুয়েকে কোণঠাসা করে রাখ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় সাড়ে ৫টায় জিম্বাবুয়ের মুখোমুখি...

মন্তব্য (০)