• খেলাধুলা

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে ২৭২ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে? তা সময়ই বলে দেবে। জিততে হলে আরব আমিরাতের জায়েদ স্টেডিয়ামে টাইগার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় তারা।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন। ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানও তাসকিনের বলে এলবিডব্লিউ হন।

সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাফাদজা সিগা। আজকের এই অভিষেক হয় তার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সিগা আউট হওয়ায় জিম্বাবুয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।

পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান। এরপর দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তারা ১৭৬ বলে ১৫০ রানের জুুটি গড়েন। 

মন্তব্য (০)





  • company_logo