• লিড নিউজ
  • খেলাধুলা

টেলর-আরভিনের জুটিতে ‘নাকাল’ টাইগাররা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরুতে জিম্বাবুয়েকে কোণঠাসা করে রাখেন তাসকিন আহমেদ। ৭ ওভারে মাত্র ২৪ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। জিম্বাবুয়ের টপ অর্ডার ৩ ব্যাটসম্যানকে একাই সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন দলকে খেলায় ফেরাতে দায়িত্বশীলতার পরিচয় দেন। দুজনে ইতোমধ্যে শতাধিক রানের জুটি গড়েছেন। তাদের জুটিতে এগোচ্ছে জিম্বাবুয়ে।

শনিবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে দিদেশৗয় সিরিজ। এই সিরিজে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। 

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় তারা।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন। ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানও তাসকিনের বলে এলবিডব্লিউ হন।

সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাফাদজা সিগা। আজকের এই অভিষেক হয় তার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সিগা আউট হওয়ায় জিম্বাবুয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।

পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান।

এরপর দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তারা ১৩৭ বলে ১২৫ রানের অবিচ্ছি জুুটি গড়েছেন। ইতোমধ্যে তাড়া দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪৯ রান। ৭৩ ও ৫১ রানে ব্যাট করছেন টেলর ও আরভিন। 

মন্তব্য (০)





  • company_logo