• সমগ্র বাংলা

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা। তাদের দাবি, ভিডিও ফুটেজে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। তবে ভিডিওতে তাদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রসঙ্গে এনসিপির জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারও নাম বলা কঠিন। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারে তারা প্রাথমিকভাবে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এনসিপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য (০)





image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন প...

৩

বেনাপোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্...

image

রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পর...

image

দিনাজপুর ২১১টি মন্ডপসহ সারাজেলায় বিজিবির নিরাপত্তা ব্যাস্টনী

৫

দিনাজপুর প্রতিনিধি : নিরাপদে নিশ্চিত এবং আনন্দ উৎসবমুখর পরিব...

  • company_logo