ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি ও সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রথমে ৬ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করেন। পরে তাঁরা উখিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। পাশাপাশি রোহিঙ্গা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ এবং বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম ও মীর আহমদ বিন কাসেম ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার শাখার মহাপরিচালক মোহাম্মদ তৌফিক উর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
বেনাপোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্...
দিনাজপুর প্রতিনিধি : নিরাপদে নিশ্চিত এবং আনন্দ উৎসবমুখর পরিব...

মন্তব্য (০)