• সমগ্র বাংলা

চাটমোহরের ইউএনও মুসা নাসের চৌধুরীকে রংপুরে বদলি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে পদায়নের জন্য রংপুর বিভাগে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনবান্ধব কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগের কারণে চাটমোহরে ‘জনতার ইউএনও’ হিসেবে পরিচিতি পাওয়া এই কর্মকর্তার বদলির খবরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৬৮৩।

এর আগে মুসা নাসের চৌধুরীকে রাজশাহীর বাগমারা ও বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী নভেম্বরে চরম সংকটময় পরিস্থিতিতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসা নাসের চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠেন।

গাইবান্ধা জেলার বাসিন্দা মুসা নাসের চৌধুরী অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। সাধারণ মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং গঠনমূলক উদ্যোগের কারণে তিনি প্রশংসিত হন।

উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয়দের কাছে তাঁকে একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দেয়। এ কারণে তাঁর বদলির বিষয়টি চাটমোহরের মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ জুলাই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন রেদওয়ানুল হালিম। পরবর্তী সময়ে তাঁর স্থলাভিষিক্ত হয়ে মুসা নাসের চৌধুরী চাটমোহরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (০)





image

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ ...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশ...

image

ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে, ...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দিনাজপুরে এসআরবি'র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্ত...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরের উত্তর গোবিন্দপুরে...

image

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: শারদীয় দুর্গা...

৪

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত...

image

চুয়াডাঙ্গায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইন...

৫

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর...

  • company_logo