• সমগ্র বাংলা

কৈফিয়া গ্রামীণ মেলা উপলক্ষে ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ‘কৈফিয়া গ্রামীণ মেলা’কে সামনে রেখে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ও আধুনিকায়নের লক্ষ্যে ফরিদপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শহরের ‘অ্যাবলুম ক্যাফেটেরিয়া’য় "পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা" শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

‘কৈফিয়া ফরিদপুর’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রওশন আরা দীপ্তি।

মেলাকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তারা কীভাবে তাঁদের পণ্যের মান উন্নয়ন করবেন, আকর্ষণীয়ভাবে প্রদর্শন ও উপস্থাপন করবেন এবং ক্রেতাদের সাথে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন—সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক, লেখক ও উদ্যোক্তা শাওন আকন্দ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ আশিবুজ্জামান রূপম।

উক্ত আয়োজনে অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তারা পণ্য বিপণন ও গ্রাহক সেবা উন্নয়নের আধুনিক কৌশল বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। উপস্থিত উদ্যোক্তারা জানান, আসন্ন মেলায় তাঁদের পণ্য সঠিকভাবে তুলে ধরতে এবং ব্যবসা সম্প্রসারণে এই কর্মশালাটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে পুলিশ সুপারের মত...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের মজুদ, পরি...

image

নড়াইলে সংঘর্ষে নিঃস্ব নিরীহ ব্যবসায়ী শাকিল, তিলে তিলে গড়...

২

নড়াইল প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও স...

image

ফরিদপুরে শামা ওবায়েদের উপস্থিতিতে কুমার নদে ঐতিহ্যবাহী ন...

৩

ফরিদপুর প্রতিনিধি : নদীর বুকে গর্জে ওঠা বৈঠার ঝংকার, মাঝিদের...

image

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পান...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বল...

image

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর ভর্তি সহায়...

৫

বগুড়া প্রতিনিধি : মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর অনেক অভি...

  • company_logo