• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ​চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার।

​সভায় চুয়াডাঙ্গা জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, পরিবহন ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, কালোবাজারি, অতিরিক্ত মূল্যে বিক্রয় এবং বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি, মজুদ ও বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠু রাখতে জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। তবে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ কিংবা কালোবাজারির তথ্য পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​সভায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে একমত প্রকাশ করা হয়।

​মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​

মন্তব্য (০)





image

কৈফিয়া গ্রামীণ মেলা উপলক্ষে ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ‘কৈফিয়া গ্রামীণ মেলা’...

image

নড়াইলে সংঘর্ষে নিঃস্ব নিরীহ ব্যবসায়ী শাকিল, তিলে তিলে গড়...

২

নড়াইল প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও স...

image

ফরিদপুরে শামা ওবায়েদের উপস্থিতিতে কুমার নদে ঐতিহ্যবাহী ন...

৩

ফরিদপুর প্রতিনিধি : নদীর বুকে গর্জে ওঠা বৈঠার ঝংকার, মাঝিদের...

image

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পান...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বল...

image

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর ভর্তি সহায়...

৫

বগুড়া প্রতিনিধি : মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর অনেক অভি...

  • company_logo