ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার।
ফাইনাল খেলায় পুরুষ বিভাগে চুয়াডাঙ্গা সদর থানা দলকে ৫৯–২২ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দামুড়হুদা থানা দল। অন্যদিকে, নারী বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দামুড়হুদা থানা দলকে ৩৭–৩০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সদর থানা দল।ফাইনাল খেলার ফলাফলে
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় দামুড়হুদা থানা দল (৫৯ পয়েন্ট)ও রানার্সআপ হয় চুয়াডাঙ্গা সদর থানা দল (২২ পয়েন্ট) ও নারী বিভাগে:
চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সদর থানা দল (৩৭ পয়েন্ট) এবং রানার্সআপ হয় দামুড়হুদা থানা দল (৩০ পয়েন্ট)
আয়োজকরা জানান, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা ও দলীয় চেতনা জোরদার করার পাশাপাশি ক্রীড়াচর্চায় উৎসাহিত করা হয়েছে। একই সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও গতিশীল করার বার্তা দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী, পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং ক্রীড়ামোদী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ‘কৈফিয়া গ্রামীণ মেলা’...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের মজুদ, পরি...
নড়াইল প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও স...
ফরিদপুর প্রতিনিধি : নদীর বুকে গর্জে ওঠা বৈঠার ঝংকার, মাঝিদের...
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বল...

মন্তব্য (০)