• সমগ্র বাংলা

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপি নায়াব ইউসুফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জেলা। এখানে কোনো অবস্থাতেই সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না। সকল ধর্মের মানুষ যেন নিরাপদ ও শান্তিময় পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।"

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত অষ্টম বর্ষের শারদীয় আগমনী উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শারদীয় সংঘ, ফরিদপুরের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, "সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে আমরা প্রশাসন ও স্থানীয়দের নিয়ে একসাথে কাজ করছি।"

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারদীয় সংঘের আহ্বায়ক দীপঙ্কর দত্ত। অনুষ্ঠানে পবিত্র বেদমন্ত্র, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ফরিদপুর ইসকন মন্দিরের ব্যবস্থাপক শ্রীপাদ নকুলানন্দ কানাই দাস, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন শিথিল এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলু।

আলোচনা সভা শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শারদীয় আগমনী উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

২

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৩

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৪

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

image

পাঁচ থানার সীমান্ত এলাকায় মাদকের অর্ধশত স্পট, সুমন বাহিনী...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...

  • company_logo