ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives”।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন।
এ সময় জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান করার পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার আবু সাইম প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, প্রবীণদের কল্যাণে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পরিবার ও স্থানীয় সমাজের সহযোগিতা প্রয়োজন। তাঁদের একাকিত্ব দূর করে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিতে হবে।
এছাড়াও আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, মানসিক সুস্থতা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।পাশাপাশি প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি একটি প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

মন্তব্য (০)