ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা.রাশেদুল হক প্রধান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ কে মমিনুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সদস্য এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)