ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো ও বর্জন, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা এবং ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের হাতে লিফলেট তুলে দেন। একই সঙ্গে প্লাস্টিক বর্জন এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল বলেন,'পরিচ্ছন্ন ক্যাম্পাস ও মাদকমুক্ত তারুণ্য গড়তে সচেতনতার বিকল্প নেই। প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতেই আমাদের এ উদ্যোগ।'
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)