• সমগ্র বাংলা

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা। কেউ শিখেছেন বিউটি কেয়ার, কেউ কম্পিউটার অপারেশন। কারও দক্ষতা সুইং অপারেশনে, আবার কেউ প্রস্তুত হয়েছেন ফ্রিল্যান্সিংয়ের জন্য। কালীগঞ্জে এক চাকরি মেলায় এবার সেই দক্ষতার মিলেছে কর্মসংস্থানের ঠিকানা। ২৮৬ প্রশিক্ষণার্থীর মধ্যে ১১১ জন পেয়েছেন চাকরি; উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছেন আরও ১৮ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এর মধ্যেই ১১১ জন তরুণীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়।

চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথও খুলেছে কয়েকজনের জন্য। উদ্যোক্তা হতে আগ্রহী ১৮ জন তরুণীকে বিভিন্ন হারে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সংস্থা কারিতাস ও ইএসডিও।

ইএসডিও সূত্রে জানা গেছে, মেলায় অংশ নেওয়া ২৮৬ জন তরুণী প্রতিষ্ঠানটির কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিয়েছেন। বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং—এই পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে তারা কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

অংশগ্রহণকারী তরুণীদের কয়েকজন জানান, প্রশিক্ষণ নেওয়ার পর কোথায় এবং কীভাবে সেই দক্ষতা কাজে লাগানো যায়, চাকরি মেলায় তার বাস্তব সুযোগ পেয়েছেন তারা। চাকরিদাতাদের সঙ্গে সরাসরি কথা বলার ফলে কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কেও ধারণা পেয়েছেন।

আয়োজকরা বলছেন, শুধু কারিগরি প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগের মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভরতার পথ তৈরি হবে বলে মনে করছেন তারা।

ইএসডিও আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর যৌথ অর্থায়নে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সেফগার্ডিং অ্যান্ড পিএসইএএইচ ম্যানেজার আইরিন আক্তার, ইএসডিও’র হেড অফ টিভেট শাহরিয়ার মাহমুদ, গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিদাতা কর্মকর্তা ও চাকরিপ্রত্যাশীরা।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo