• সমগ্র বাংলা

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন সর্বস্তরের অভিভাবকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরের সর্বস্তরের ‌ অভিভাবকদের আয়োজনে ‌ উক্ত মানববন্ধন কর্মসূচি ‌পালন করা হয়। ‌

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ রাখা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশাও পূরণ হবে।

তারা বলেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনর্বহাল করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার আগ্রহ বাড়বে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল রাখার আহ্বান জানানো হয়। 

এ সময় অভিভাবকদের ‌ উপস্থিত ছিলেন ‌ ‌ ইফতেখারুল করিম, নাফিজা হাসান, তাসলিমা আক্তার লাকি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, শারমিন আক্তার, আজম খান, শোভা ইসলাম  প্রমুখ।

 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৪

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

image

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...

  • company_logo