ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি নাইমুল ইসলামকে চট্টগ্রামে গ্রেফতার করেছে এসআরবি। গতকাল সোমবার বিকালে ওই অভিযান চালায় তারা।
গ্রেফতারকৃত নাইমুল দিনাজপুর সদরের বিশ্বনাথপুর সুখানপুকুর গ্রামের বাবলু হোসেনের ছেলে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি'র ১৩ ব্যাটালিয়নের মিডিয়া উইংয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী ছাত্রীকে (১১) গত ২৮ আগস্ট সন্ধ্যার দিকে মুখ চেপে ধরে অপহরন করে বাড়ীর পাশে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ-পশ্চিম কোণের জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছিল অভিযুক্ত নাইমুল ইসলাম। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তার বাবা মাকে খুন করবে বলে হুমকি দিয়েছিল ধর্ষক নাইমুল ইসলাম। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশু ছেঁড়া জামা-কাপড় ও শরীরে কাদামাটি মাখা অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে বাড়ি ফিরে আসে। পরিবারের কাছে ঘটনার বর্ণনা দেয়নসে। এব্যাপারে শিশুটির মা বাদী হয়ে গত ৩০ আগস্ট কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-৮৪।
অন্যদিকে আত্বগোপন করে অভিযুক্ত নাইমুল ইসলাম। তাকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে এসআরবি ১৩ এর সিপিসি-১ সদর ক্যাম্পের সদস্যরা। আসামির অবস্হান নিশ্চিত হয়ে চট্টগ্রামে কর্মরত এসআরবির ৭ এর সহযোগিতায় যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা বাজারের দীন মোহাম্মদের দোকান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)