• সমগ্র বাংলা

কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) তুমিলিয়া ও নাগরী ধর্মপল্লীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে তুমিলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তন ও নাগরী ধর্মপল্লীর জ্যোতি ভবনে কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্প এবং স্থানীয় প্রবীণ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রবীণ ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পকর্মীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।

তুমিলিয়া ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি মার্ক পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, তুমিলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা এবং তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের কর্মকর্তা-কর্মী, প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo