ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের পরিচিতি রয়েছে। গর্ব করার মত অহংকার করার মত অনেক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেগুলো গত ২০ বছরে প্রধান্য পায়নি। সংরক্ষন পুর্নগঠন করার জন্য সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিহাস ঐতিহ্য করতে পারবো। তবে হঠাৎ করে হবেনা, সময় লাগবে।
আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচার একাডেমিতে আয়োজিত আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিক উৎসবে অংশ গ্রহন শেষে গণ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসবে অংশ নেয় স্বাগতিক দিনাজপুর এবং রাজশাহী জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠির ১৬টি ভিন্ন ভাষা সাংস্কৃতির আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা। এর আগে নাচ গান আর বাদ্য বাজনার তালে অতিথিদের বরন করেন তারা।
সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন এমপি বলেছেন, বাঙ্গালী নয়, জিয়াউর রহমান সকল ভিন্ন ভাষা জাতি সত্তার নিজস্ব ভাষা সাংস্কৃতিক রক্ষায় জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরে দিনাজপুরে আদিবাসী সম্প্রদায়ের বৃহৎ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবেন তারা।
আজ দিনব্যাপি দিনাজপুরের নবাবগঞ্জে পুরাকীতি সিতাকোট বিহার, বিরামপুরে জোর চক্রবর্তী টিবি, শহরের ধ্বংস প্রাপ্ত রাজবাড়ী রাজার প্রাসাদ, কাহারোলে কান্তজী মন্দির, নয়াবাদ মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্হাপনা ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন এমপি এবং জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)