ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এবং আসন্ন স্থানীয় নির্বাচনে জয়লাভের জন্য কেউ যেন কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি বা তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা না করেন। পারিবারিক পরিচয় বা অন্য কোনো পরিচয়ের মাধ্যমে এমন কাউকে দলে জায়গা দেওয়ার বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট দেয়নি, তাদের স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে কী লাভ? এ বিষয়টি দলীয় নেতাকর্মীদের বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে জিয়া পরিবারের অবদান রয়েছে বলে তিনি মনে করেন। অন্যদিকে, এসব আন্দোলনে বিরোধিতাকারী বিভিন্ন শক্তি ভবিষ্যতে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়। এই সময় বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপি আহ্বান জাহিরুল ইসলাম কাচ্চু সহ পঞ্চগড় জেলার ৫ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)