ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে সম্মিলিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, এই সরকারের বয়স মাত্র ৭ মাস। ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর প্রশাসন নিয়ে এই সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। তারপরেও একে একে সকল সমস্যা ও সংকট উত্তরণ করা হচ্ছে। এর মাঝেই দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে নিষিদ্ধ সংগঠনের কোন নেতাকর্মী যেন মাথা চাড়া না দিতে পারে সেই লক্ষ্যে তিনি প্রশাসনকে সজাগ ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিতে ভিজেই তারা মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, উন্নয়নের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবেনা। সরকার যখন ভঙ্গুর অর্থনীতির একটি দেশকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছেন তখন বিভিন্ন মহল সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে যা বাংলাদেশের ছাত্রসমাজ রুখে দিবে। তারা বলেন, ছাত্রজনতার অভ্যুথানের পর যে নতুন আশা আর যে নতুন প্রত্যাশায় সরকার গঠন হয়েছে সেই স্বপ্নপূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেখানে বিরোধী দলের বন্ধুদেরও সহযোগী ও শিষ্ঠাচার আচরণ আহ্বান জানান তারা।
সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে মামলা হামলার শিকার হয়ে তারা গণতন্ত্রের আন্দোলন করে গেছেন। দীর্ঘ আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সরকার দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক ষড়যন্ত্র চালু রয়েছে। তারা বলেন, আমাদের আশেপাশে যখন এখনো ঘাঁপটি মেরে থাকা নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দরা সরকার ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তখন বিরোধী দল ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের শিষ্ঠাচারবহির্ভুত কথাবার্তা আর আচরণ আমাদের ব্যথিত করে। তারা বলেন, আমাদের সকলের দেশের বৃহত্তর স্বার্থ নিয়ে ভাবতে হবে। নতজানু হয়ে চলার দিন শেষ, সবার আগে বাংলাদেশ। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত সকল সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্...

মন্তব্য (০)