• সমগ্র বাংলা

নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই প্রার্থী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের হলরুম থেকে সভাপতি পদে শেখ শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আরমান আলী খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় সমিতির সদস্য ও দলিল লেখকদের মধ্যে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সমিতির সদস্যদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

সমিতি সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের নিয়ে নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত হয়ে আসছে। সমিতির সদস্যদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এ সমিতি ভূমিকা রাখে।

নির্বাচনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আরও প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পর যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।###

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo