ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বালিজুড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে বন্ধু ফার্মেসি কে ১০ হাজার টাকা এবং পপুলার ফার্মেসি কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ বলেন, ওষুধের মান ও সংরক্ষণসহ আইনবহির্ভূত কার্যক্রমের বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের ও ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পী...
নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত এলাকা থ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই ...

মন্তব্য (০)