• সমগ্র বাংলা

বগুড়ায় সিনিয়র জেলা জজ মনিরুজ্জামানের পুনঃপদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মনিরুজ্জামানের বগুড়ায় পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল এবং তাকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে আইনজীবীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মনিরুজ্জামানের বিরুদ্ধে বিএনপিপন্থি নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পুনরায় বগুড়ায় দায়িত্ব পালনে আপত্তি জানিয়ে তাকে অন্যত্র বদলির দাবি জানান তারা।
আইনজীবীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মনিরুজ্জামানকে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। পরবর্তীতে তাকে আবারও বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে পদায়নের আদেশ হয়। বুধবার তার বগুড়ায় যোগদানের কথা রয়েছে। এ কারণে তার পুনঃপদায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা বার সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বগুড়া জেলা বার সমিতির অ্যাডভোকেট (জিপি) শফিকুল ইসলাম টুকু বলেন, গণঅভ্যুত্থানের আগে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছে এসেছে। তাকে একবার বগুড়া থেকে বদলি করা হয়েছিল। পরে আবার কেন তাকে এখানে পদায়ন করা হলো, সেটি তাদের কাছে স্পষ্ট নয়। এ বিষয়ে জেলা বার সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং একাধিকবার আবেদন করা হয়েছে। তারা সকলে মো: মনিরুজ্জামানের পুনরায় বগুড়ায় যোগদানের বিরোধিতা পোষণসহ তাকে অন্যত্র বদলির দাবি জানাচ্ছেন।
এ প্রসঙ্গে জেলা এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি রেজাউল করিম মিন্টু বলেন, তারা কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণে কর্মসূচি পালন করছেন না। একজন বিচারকের বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে যেসব অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেই তাদের এই কর্মসূচি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এছাড়াও বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মনিরুজ্জামানের পুনরায় বগুড়ায় পদায়নের বিষয়ে তারা আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের দাবির বিষয়টি বিবেচনা করে তাকে অন্যত্র বদলি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে জেলা এ্যাডভোকেটস বার সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ আইনজীবীগণ, তার সময়ে বিচারে অসন্তোষ প্রকাশ করা সাধারণ জনগণসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে পৃথক দুই মামলায় ২ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পৃথক ধর্ষণ ও অপহরণ মামলায় দুই...

image

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন...

image

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান, ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ...

image

চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের সচেতনতা ও মশক নিধন অভ...

পাবনা প্রতিনিধিঃ দেশব্যাপী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনত...

image

লালমনিরহাটে বাংলা QR কোড প্রচলনে ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গ্রাহক পর্যায়ে আর্থি...

  • company_logo