• সমগ্র বাংলা

টেকনাফ উপকূলে নৌকা ডুবে দুইজন নিহত: বাংলাদেশী ও রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপকূলে  নৌকা ডুবে দুই জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক নারী ও এক শিশু। এ ঘটনায় ৮ জন বাংলাদেশি ও ৮ জন রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে, টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন বলে জানান।

তিনি আরও জানান, কি কারণে নৌকাটি ডুবে গেছে তদন্ত চলছে, মৃত দেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হবে। দালালদের বিরুদ্ধে তদন্ত চলছে, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে হাজী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পী...

image

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে : নড়া...

নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...

image

উখিয়ার সমুদ্র সৈকত থেকে দু'টি অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত এলাকা থ...

image

মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ব...

image

বগুড়ায় আদালত বর্জনকে কেন্দ্র করে এজলাস কক্ষেই আইনজীবীদের ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...

  • company_logo