• সমগ্র বাংলা

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বইমেলা চলবে। সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন ধরণের বই এখানে পাওয়া যাচ্ছে। মেলার প্রথমদিনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বইমেলায় ভিড় করেন। মেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। এখানে ২৫ থেকে ৩০% ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে। 

মন্তব্য (০)





image

রাণীনগরে হাজী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পী...

image

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে : নড়া...

নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...

image

উখিয়ার সমুদ্র সৈকত থেকে দু'টি অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত এলাকা থ...

image

মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ব...

image

বগুড়ায় আদালত বর্জনকে কেন্দ্র করে এজলাস কক্ষেই আইনজীবীদের ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...

  • company_logo